কালবৈশাখীতে ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে গত শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখীতে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক জাহাংগীর আলম ও সদর আসনের সাংসদ মীর শওকাত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম জানান, শুক্রবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড় এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝোড়োবাতাস শুরু হলে আনোরডাঙ্গা বাজারের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাতটি দোকান পাশের খালে পড়ে যায়। ঝড়ে উড়ে যায় এগুলোর টিনের চাল ও কাঠের বেড়া।