কালবৈশাখীতে সাভারে বিলবোর্ড ভেঙে ১১টি দোকান ক্ষতিগ্রস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের হেমায়েতপুরে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে বিলবোর্ড ভেঙে পড়ে একটি মার্কেটের ১১টি দোকানের ক্ষতি হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। ব্যবসায়ীরা দাবি করছেন, ঝড়ে তাঁদের কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই রাতে একটি বড় আকারের বিলবোর্ড আছড়ে পড়ে আলিম উদ্দিন সুপার মার্কেটের ওপর। এতে মার্কেটের ১১টি দোকানের ক্ষতি হয়। তাঁদের অভিযোগ, ঢাকার শাহজাহানপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বছর দেড়েক আগে দুর্বলভাবে বিলবোর্ডটি স্থাপন করে। এ কারণেই এটি ভেঙে পড়ে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বি মিয়া বলেন, তদন্ত করে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।