কালবৈশাখীর আশঙ্কায় জাহাজ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর আশঙ্কায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ জাহাজ চলাচল বন্ধের এ নির্দেশের পর ঝুঁকি নিয়ে পর্যটকেরা ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া-আসা করছেন। সরেজমিন দেখা গেছে, গতকাল অন্তত ১২০ জন পর্যটক ট্রলারে করে সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যান।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন জানান, যেকোনো সময় কালবৈশাখী হতে পারে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার চলাচলের অনুমতি দেওয়া হবে।