কালবৈশাখীর আশঙ্কায় জাহাজ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর আশঙ্কায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।সরেজমিনে দমদমিয়া জেটিঘাটে দেখা যায়, বেলা ১১টার দিকে শতাধিক পর্যটক নিয়ে দুটি ট্রলারে করে সেন্ট মার্টিনের উদ্দেশে টেকনাফ ছেড়ে যায়। ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক নিয়াজ মাহমুদ ও কবির হোসেন বলেন, ‘জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য টেকনাফ আসি কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে যাচ্ছি।’ কেয়ারী সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ আলম বলেন, জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় আজ (রোববার) শতাধিক পর্যটককে অগ্রিম টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।