কালবৈশাখীর ছোবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলায় গত বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে একটি মাধ্যমিক বিদ্যালয়সহ বেশকিছু ঘরবাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে।সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ওই দিন রাত আটটার দিকে ঝড় শুরু হয়। আধা ঘণ্টা স্থায়ী ওই ঝড়ে উপজেলার বড়খারদিয়া উচ্চবিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিদ্যালয়ে চেয়ার-টেবিল পর্যন্ত উড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে। যদুনন্দীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব বলেন, ঝড়ে বড়খারদিয়া বাজারের তিনটি দোকান ও বড়খারদিয়া গ্রামের ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।