কালবৈশাখীর ছোবলে নিহত ১ ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে গত বৃহস্পতিবার রাতে নওগাঁর পত্নীতলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। একই রাতে বগুড়ার ধুনট ও জয়পুরহাটের ক্ষেতলালে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে আম ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

আদমদীঘি (বগুড়া): রাত দেড়টার দিকে পত্নীতলা উপজেলার ব্যাংডোম এলাকায় নজিপুর-বদলগাছি মহাসড়কে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ধুনট (বগুড়া): রাত ১০টার দিকে উপজেলার এলাঙ্গী, কালেরপাড়া, নিমগাছি, চিকাশি, গোসাইবাড়ী ও ভান্ডিরবাড়ী ইউনিয়নে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রায় ৪০টি গ্রামের বাড়িঘর ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষেতলাল (জয়পুরহাট): ভোররাত চারটার দিকে উপজেলার আলমপুর ও মামুদপুর ইউনিয়নের বারইল, পানিতলা, সমন্তাহার, মাটিহাস, পৌলুঞ্জ, দেওগ্রামসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে।