কালভার্ট অকেজো করে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখানেই ছিল কালভার্ট। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম
এখানেই ছিল কালভার্ট। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম

কিশোরগঞ্জের ভৈরব শহরে একটি কালভার্ট বাদ দিয়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে নতুন সড়ক নির্মাণ করা হয়েছে। এতে ওই কালভার্ট দিয়ে মেঘনা নদীর সঙ্গে কয়েকটি অঞ্চলের খাল ও বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
পৌরসভার মেয়র মো. শাহিন বলেন, ‘সওজ দেখাশোনা করলেও সড়কটির অবস্থান পৌর শহরে। কালভার্টটি অকেজো না করার অনুরোধ জানিয়ে একাধিকবার সওজের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কাজ হয়নি।’
ভৈরব সড়ক উপবিভাগ সূত্র জানায়, ১৯৯৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ১৪ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ ভৈরব-মেন্দিপুর সড়ক নির্মিত হয়। ২০১০ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটি তাদের অধীনে নেয়। সম্প্রতি সওজের অধীনে ‘ভৈরব-মেন্দিপুর সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে। পৌর শহরের চন্ডিবের কামাল সরকারবাড়ি মহল্লায় ওই সড়কে একটি কালভার্ট রয়েছে। সড়কটি সোজা ও প্রশস্ত করার নামে ওই কালভার্টটি অকেজো করে এর পাশ ঘেঁষে নতুন করে ১৫০ মিটার সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটিতে কোনো কালভার্ট নেই।
ভৈরব সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, প্রকল্পে কালভার্ট না থাকায় কাজটি করা যায়নি। প্রকল্প প্রণয়নের সময় কালভার্টের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
পৌরসভার কাউন্সিলর মোমেন মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে কথা বলেছি। কিন্তু কোনো ফল পাইনি।’
সড়কটি নির্মাণের সময় চলতি বছরের ১৭ জুন ‘কালভার্ট বাদ রেখে সংস্কার’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।