প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউপির বাঘরাইল হয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগোর হাট পর্যন্ত সড়কের বাঘরাইলে একটি কালভার্টের ওপরের ঢালাইয়ের অধিকাংশ ভাঙা প্রায় এক বছর যাবত। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয় লোকজনের অভিযোগ বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েও লাভ হয়নি। তবে ইউপি চেয়ারম্যান মো. এনায়েতুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে বিষয়টি জানানো হয়নি। সামনের অর্থবছরে এটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’