কালভার্ট ভেঙে অ্যাম্বুলেন্স খাদে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির তোড়ে কালভার্ট ভেঙে একটি অ্যাম্বুলেন্স গভীর খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটির চালক আবেদ আলী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে নবাবগঞ্জ-উত্তরা মল্লিক সড়কের সর্জন জোড়া পাকুড়তলায় এই দুর্ঘটনা ঘটে।
আবেদ আলীর (৫০) বাড়ি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার হঠাৎপাড়ায়। তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক ছিলেন।
জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা প্রথম আলোকে বলেন, গত সোমবার রাতে এক রোগীকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আবেদ আলী। সেখান থেকে ফেরার পথে তিনি ওই দুর্ঘটনার শিকার হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে।