কালভার্টের সংযোগ সড়ক হয়নি, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী-ফুলতলা সড়কে নবনির্মিত তিনটি কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সংযোগ সড়ক নির্মাণের কাজ যথাসময়ে শেষ হয়নি। এ কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।
সওজ মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কসহ জুড়ী-ফুলতলা সড়কের তিনটি, জুড়ী-বড়লেখা সড়কে একটি ও কুলাউড়া-চাতলাপুর সড়কে একটি কালভার্ট নির্মাণের কাজ পায় কুমিল্লার মেসার্স দেলোয়ার হোসেন বাবুল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের নভেম্বর মাসে এগুলোর কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩ মার্চের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে শুধু কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়। এরপর সংযোগ সড়কের কাজ ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকেরা চলে যান।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুড়ী-ফুলতলা সড়ক দিয়ে ফুলতলা ও সাগরনাল ইউনিয়নের ৪০ হাজার মানুষ চলাচল করে। এ ছাড়া ফুলতলা বাজারেও ওই সড়ক দিয়ে যেতে হয়। জুড়ীতে দায়িত্বে থাকা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রসুল বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণে এ অবস্থা হয়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণে তাঁকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। ক
এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন বাবুলের বক্তব্য পাওয়া যায়নি।