কালাই থানার ওসিসহ ১৭ জন আহত পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগ-বিএনপি এবং পরে আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে ১২ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুপুর একটার দিকে উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে কালাই থানার ওসি মোখলেছুর রহমান আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ এ সময় রাবার বুলেট ছোড়ে। তবে পুলিশ কয়টি রাবার বুলেট ছুড়েছে, তা সঠিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার।