কালাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার কাটাহুট দেওড়াপাড়া গ্রামে আট মাসের অন্তঃসত্ত্বা একজন গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা সিরাজুল ইসলাম গতকাল সোমবার স্বামী হেলাল উদ্দীনের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দীনের (৩৫) সঙ্গে তাঁর স্ত্রী শিউলী বেগমের (২৮) দীর্ঘদিন থেকে কলহ চলছিল। এর জের ধরে হেলাল গত রোববার গভীর রাতে শিউলীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন। বিষয়টি রাতেই জানাজানি হলে প্রতিবেশীরা হেলালকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কালাই থানার ওসি তরিকুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জের ধরেই শিউলী বেগমকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।