কালাইয়ে খাদ্যগুদাম নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় পাঁচ হাজার টন ধারণক্ষমতার আরও পাঁচটি খাদ্যগুদাম নির্মাণের কাজ শুরু হয়েছে। সাত কোটিরও বেশি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব গুদামের কাজ শুরু হয়েছে। কালাই-ক্ষেতলাল সড়কের পাশে সাবেক সিঅ্যান্ডবি মাঠে নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে গত মঙ্গলবার খাদ্য বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয় কৃষক সমাবেশ ও ধানচাষিদের মিলনমেলা।কৃষক ও খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুদাম স্বল্পতার কারণে কৃষকদের কাছ থেকে সরাসরি বা মিল মালিকদের মাধ্যমে এত দিন পর্যাপ্ত ধান-চাল সংগ্রহ করতে পারত না খাদ্য বিভাগ। গত বছর খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলা সফরে এলে কালাইয়ের কৃষকদের পক্ষ থেকে খাদ্যগুদাম নির্মাণের দাবি তুলে ধরেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। নতুন করে খাদ্যগুদাম নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকার কৃষকেরা উচ্ছ্বসিত। কৃষক সমাবেশ ও মিলনমেলায় এসে বানিহারার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘হামাগারে আজ খুব খুশির দিন। আবাদ করা ধান-চাল রাখার জন্যি লতুন করে পাঁচটা গুদাম তৈরি হওচে।’