কালাইয়ে জুয়া খেলার দায়ে একজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় জুয়া খেলার অপরাধে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।দণ্ড পাওয়া ব্যক্তির নাম গোলাম আজম (৩২)। তাঁর বাড়ি উপজেলার বাখড়া গ্রামে। তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালাই থানা সূত্রে জানা গেছে, কালাই উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর মোলামগাড়ি বাজারের চাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়া খেলা চলছিল। ওই সময় জুয়া খেলার অপরাধে কালাই থানার সহকারী উপপরিদর্শক মানিকুল ইসলাম সেখান থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করেন। রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ পারভেজ তাঁকে দণ্ড দেন।