কালাইয়ে জেএমবির সদস্য অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য অভিযোগে মোস্তাফিজুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার জিন্দারপুর ইউনিয়নের বামনগ্রামে মোস্তাফিজের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, মোস্তাফিজ জেএমবির সদস্য এবং ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা মামলার আসামি। কালাই থানার উপপরিদর্শক (এসআই) তহসেনুজ্জামান প্রথম আলোকে বলেন, মোস্তাফিজ বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন।