কালাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী মাসুদুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য মাসুদুর রহমান ওরফে রানু চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের কালাই পৌরসভার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।কালাই থানার পুলিশ সূত্রে জানা যায়, মাসুদুর জেএমবির মৃত্যুদণ্ড পাওয়া নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের বিশ্বস্ত সহচর হিসেবে পুলিশের খাতায় তালিকাভুক্ত। এর আগে ২০০৩ সালে জয়পুরহাটের উত্তর মহেশপুর গ্রামে জেএমবি-পুলিশ বন্দুকযুদ্ধ এবং পুলিশের অস্ত্র লুট মামলা, কালাইয়ে বেগুনগ্রামে গফুর পীরের আস্তানার পাঁচ ভক্ত-খাদেমকে জবাই করে হত্যা মামলাসহ বেশ কয়েকটি আলোচিত মামলায় একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল মাসুদুরকে। তবে জামিনে মুক্তি পেয়ে বেশ কয়েক বছর তিনি আত্মগোপনে ছিলেন।