প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে সরকারি কর্মকর্তা দম্পতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত সোমবার এক যুবককে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে দেড় বছরের কারাদণ্ড দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি খারিজসংক্রান্ত একটি মামলার রায় বিপক্ষে যাওয়ায় কালাই উপজেলার হাতিয়র গ্রামের জিয়াউর রহমান মুঠোফোনে কালাইয়ের সহকারী কমিশনার (ভূমি) খালিদ হোসেন ও তাঁর স্ত্রী জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা শাকিলা দিল হাসিনকে হত্যার হুমকি দেন। তাঁদের অভিযোগ পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা জিয়াউর রহমানকে সোমবার বিকেলে কালাই উপজেলার হাতিয়র থেকে আটক করেন। পরে র্যাবের সদস্যরা তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও জয়পুরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদৎ কবির অভিযুক্ত ওই যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠান।