কালাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী হীরা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।কালাই থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন বলেন, রাজ্জাক ও তাঁর স্ত্রী পলাতক ছিলেন। শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে এক আত্মীয়ের বাড়িতে তাঁরা অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গত রোববার তাঁদের আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, কালাই উপজেলার বিয়ালা গ্রামের আফজাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলামকে ৭ এপ্রিল বাড়ি থেকে ধরে কয়েকজন ব্যক্তি নির্যাতনের পর তাঁর পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায় তৌহিদুলের বাবা কালাই থানায় হত্যা মামলা করেন।