কালাজ্বর নির্মূলে জাতীয় গাইডলাইন অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালাজ্বর নির্মূলে জাতীয় গাইডলাইন ও কৌশলপত্র অনুমোদন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল বুধবার এ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটি এর অনুমোদন দেয়।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ে কালাজ্বর নির্মূল কার্যক্রমের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।