কালাপাহাড়িয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় পুলিশ তদন্তকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহফুজুল হক নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান শাহ্ জালাল মিয়া ও কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান।