প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালিকচ্ছ যাচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। আগামী ১ ও ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছ ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব। এতে যোগ দিতেই মামার বাড়ি কালিকচ্ছে যাচ্ছেন তথাগত রায়। আগরতলায় রাজভবন সূত্রে এ কথা জানা গেছে। সম্মিলনীর ভারতের আহ্বায়ক ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর বলেন, রাজ্যপাল ছাড়াও ত্রিপুরা থেকে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ ২০০ জনের মতো যাবেন। পবিত্র কর জানান, বর্তমানে কালিকচ্ছের বহু মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। তাঁদের একত্র করতেই বাংলাদেশের জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধা এ উদ্যোগ নিয়েছেন।