প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গান আর কথায় ভারতের প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করলেন তাঁরই ঘনিষ্ঠজন ভারতীয় শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে ‘বৈঠক’-এর উদ্যোগে এ অনুষ্ঠান হয়। শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার রবীন্দ্রসংগীতের পাশাপাশি কালিকাপ্রসাদের গাওয়া একাধিক গানও পরিবেশন করেছেন। গানের ফাঁকে ফাঁকে তিনি কালিকাপ্রসাদকে নিয়ে স্মৃতিচারণা করেন। সবশেষে তিনি পরিবেশন করেন কালিকাপ্রসাদের লেখা ‘আমি তোমারই গান গাই’ গানটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরী। সিলেট প্রতিনিধি