কালিয়াকৈরে প্রতিমায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে অর্ধশত বছরের পুরোনো মন্দিরের ভেতরে একটি প্রতিমায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চাপাইর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই গ্রামের মন্দিরে একটি প্রতিমায় আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে প্রতিমার গায়ের কাপড় ও অন্যান্য অনুষঙ্গ পুড়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পূজারীরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।