কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা আহামেঞ্চদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির পানির পাম্পের বিদ্যুৎ-সংযোগ থেকে তিনি তড়িতাহত হন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, রাজশাহী সদরের সামছুল ইসলামের ছেলে রানা এখানে একটি কারখানার শ্রমিক ছিলেন। তিনি উপজেলার বিশ্বাসপাড়া এলাকার ফরিদা আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল বিকেলে বাড়ির পানির পাম্পে সুইচ দিতে গিয়ে সেটির সঙ্গে ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফরিদা আক্তার জানান, কারখানার শ্রমিক রানার লাশ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।