কালিয়াকৈরে বিলে অভিযান, অবৈধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকার একটি বিলে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট ও বেড় জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা ওই জাল পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বড়ইছুটি এলাকায় হিকসা বিলে বেলা তিনটার দিকে ওই অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই লাখ টাকার কারেন্ট ও বেড় জাল জব্দ করা হয়। ওই জাল উপজেলার হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে এলাকাবাসীর উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।