গাজীপুরে কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যমুনা গ্রুপের কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ রোববার ভোরে যমুনা গ্রুপের কারখানায় আগুনের ঘটনা ঘটে। ছবি: মাসুদ রানা

আজ রোববার ভোরে এই আগুন লাগে বলে কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে শ্রমিকেরাও যোগ দেন। ছবি: মাসুদ রানা

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টের সঙ্গে লাগোয়া যমুনা স্পিনিং, সুতার গোডাউন, তুলার গোডাউন ও ফিনিশিং সেকশনে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে শ্রমিকেরাও যোগ দেন। ছবি: মাসুদ রানা
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে শ্রমিকেরাও যোগ দেন। ছবি: মাসুদ রানা

খবর পেয়ে ধামরাই, সাভার, কালিয়াকৈর ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রমিকেরাও আগুন নেভানোর কাজ করছেন।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে শ্রমিকেরাও যোগ দেন। ছবি: মাসুদ রানা
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে শ্রমিকেরাও যোগ দেন। ছবি: মাসুদ রানা

যমুনা ডেনিম রিসাইকেলিং প্ল্যান্টের উপসহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, তাঁর সেকশনে রাতে ১২ জন কর্মী কাজ করছিলেন। আগুন লাগলে তাঁরা দ্রুত বের হয়ে যান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল প্রথম আলোকে বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।