কালিয়াকৈরে স্কাউট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে গত শুক্রবার থেকে ছয় দিনব্যাপী প্রথম জাতীয় কমিউনিটি বেইজড (মুক্ত দল) স্কাউট ক্যাম্প শুরু হয়েছে। কমিউনিটি বেইজড সাংগঠনিক কমিটির সভাপতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার আফজাল হোসেন। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খান প্রমুখ। প্রসঙ্গত, এই ক্যাম্পে বাংলাদেশের বিিভন্ন অঞ্চল, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ৫০০ জন অংশ নেয়।