কালিয়াকৈরে হাইটেক পার্কে ডাকাতির চেষ্টা, ১৩ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিশবাথান এলাকার হাইটেক পার্কে গত সোমবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ওই দিন রাতে ১৩ জন যুবক হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমানের স্বাক্ষর জাল করে পার্কের ভেতরে ঢোকেন। পরে তাঁরা সার্ভারের ৫২টি ব্যাটারি খুলে মূল্যবান মালপত্র লুটের চেষ্টা করেন। পরে পুলিশ এসে তাঁদের আটক করে।