কালিহাতী থানার পাঁচ উপপরিদর্শক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী থানার পাঁচ উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাপ্তরিক অনিয়মের কারণে তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া জানান, বরখাস্ত হওয়া পাঁচ উপপরিদর্শক হলেন শামসুল হুদা, মতিয়ার রহমান, গোপালচন্দ্র দাস, ফজলুল হক ও তোফায়েল আহমেদ। ঢাকা রেঞ্জের ডিআইজি মোখলেসুর রহমান শনিবার কালিহাতী থানায় যান পরিদর্শনে। এ সময় তিনি থানার দাপ্তরিক বিষয়ে কিছু অনিয়ম দেখতে পান। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নির্দেশ দেন।টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান জানান, গতকাল রোববার পাঁচ উপপরিদর্শকের বিরুদ্ধে পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণ করেন।