কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে কলেজছাত্র আল-আমিন হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। এদিকে এ হত্যা মামলায় গ্রেপ্তার একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সকালে আউলিয়াবাদ বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ এবং আল-আমিনের সহপাঠীরা অংশ নেন।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আল- আমিন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া চান মাহমুদকে গতকাল বুধবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত সোমবার কালিহাতীর আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল-আমিনকে কলেজ থেকে ডেকে নিয়ে হত্যা করে চার-পাঁচজন দুর্বৃত্ত। পালিয়ে যাওয়ার সময় ওই কলেজেরই শিক্ষার্থী চান মাহমুদকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।