কালিহাতীতে ছেলেধরা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল থেকেই ওই ব্যক্তি এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় স্থানীয় কিছু লোক ছেলেধরা সন্দেহে তাঁকে পিটুনি দেয়। কালিহাতী থানার পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গাজীপুরে পৃথক ঘটনায় ছেলেধরা সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।