কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের পরিচয় জানা যায়নি৷
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার লাইনের ওপর দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ বিষয়টি ঢাকার জিআরপি থানার পুলিশকে জানায়।
গতকাল বিকেলে ঢাকার জিঅারপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ঢাকা নিয়ে যায়। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে।