কালিহাতীতে দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা গ্রামের একই স্থান থেকে গতকাল সোমবার সকালে এবং গত রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুই যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা গ্রামের পুশনা সেতুর নিচে সকাল সাতটার দিকে পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ হাত-পা বাঁধা একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, অন্যত্র খুন করে লাশটি সেতু থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।একই স্থান থেকে রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা অপর এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।