কালিহাতীতে বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে গতকাল রোববার তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের ব্যবস্থাপনায় কালিহাতী পাঠাগার এই মেলার আয়োজন করেছে। বিকেলে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন সাংসদ হাসান ইমাম খান। ইউএনও আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম। আলোচনায় অংশ নেন সাবেক অধ্যক্ষ মো. মনসুরুর রহমান, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক বাদল মাহমুদ প্রমুখ। মেলায় স্টল রয়েছে ৬০টি। মেলামঞ্চে প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।