কালিয়া উপজেলা ছাত্রলীগের সমেঞ্চলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সমেঞ্চলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৫ জুলাই ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার সমেঞ্চলন হয়। ১৪ বছর পর গতকাল কালিয়া উপজেলা ডাকবাংলো চত্বরে ছাত্রলীগ কালিয়া উপজেলা শাখার সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রলীগের কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে সমেঞ্চলনস্থলে জড়ো হতে শুরু করেন।দুপুর ১২টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উৎসবমুখর পরিবেশে সমেঞ্চলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ কবিরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সাধারণ সম্পাদক মহমঞ্চদ আলী, কালিয়া পৌরসভার মেয়র ইমদাদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমেন বসু।