কালিয়াকৈর ও আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানার মাধবপুর গ্রামের সজীব হোসেন (২৩) গতকাল শনিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চন্দ্রা যাচ্ছিলেন। পথে বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে গত শুক্রবার রাতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় বাসের চাপায় স্থানীয় যুবক রফিকুল ইসলাম (২০) নিহত হন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় পৃথক মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী (৪৫) গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেলে করে আখাউড়া স্থলবন্দরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়।