কালিয়াকৈর ও টঙ্গীতে শোকসভা ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার প্রতিবাদে কালিয়াকৈর ও টঙ্গী পৌরসভায় গতকাল বৃহস্পতিবার শোকসভা, মানববন্ধন ও কর্মবিরতি পালিত হয়েছে।কালিয়াকৈর ও টঙ্গী পৌরসভার কয়েকজন কর্মকর্তা জানান, লোকমান হোসেন হত্যার প্রতিবাদে গতকাল সকালে উভয় পৌরসভা প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন, ব্যানার লিখন, কালো ব্যাজ ধারণ এবং বিকেল চারটা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।টঙ্গী পৌর মিলনায়তনে মেয়র আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও শোকসভায় পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন। এরপর খুনিদের শাস্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেলা ১১টায় আধা ঘণ্টার মানববন্ধন করা হয়।