কালিয়াকৈর থানার এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানার উপপরিদর্শক আবদুল বাছেদকে গতকাল সোমবার সকালে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকায় এসআই আবদুল বাছেদ ছিনতাই মামলার আসামি শাকিলকে গ্রেপ্তার করতে যান। এ সময় তিনি শাকিলকে বাড়িতে না পেয়ে সেখানে তার মা সাহেলা ও মামা দেলোয়ারকে পিটিয়ে গুরুতর আহত করেন। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে বাছেদকে প্রত্যাহার করা হয়েছে।