কালিয়াকৈর থানার সেই এসআইকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলা নিয়ে বাণিজ্য করার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদকে গত মঙ্গলবার রাতে বদলি করা হয়েছে।
এ নিয়ে ১৫ ডিসেম্বর প্রথম আলোয় ‘নাশকতার মামলা নিয়ে পুলিশের বাণিজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ জানায়, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাশকতার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়।
এসব মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় তাঁকে বদলি করা হয়েছে। এসআই হারুন কয়েক দিন ছুটি কাটিয়ে মঙ্গলবার বিকেলে থানায় যোগ দেন। ওই দিনই পুলিশ সুপারের নির্দেশে তাঁকে বদলি করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।