কালিয়াকৈর পৌর আ.লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় গতকাল বুধবার বিকেলে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কালিয়াকৈরের সাহেবাবাদ এলাকার শুভ আহমেঞ্চদ, মো. আল আমিন ও তানজিল (১৯)। তাঁরা নিজেদের বিএনপির কর্মী বলে স্বীকার করলেও হামলায় জড়িত নন বলে জানিয়েছেন।এলাকাবাসীর অনেকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েকজন যুবক পৌর আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর করেন। ওই কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিচে ফেলে ভাঙচুর করা হয়।