কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রের নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার স্থগিত আটটি কেন্দ্রের নির্বাচন আগামীকাল বুধবার। এ উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আটটি কেন্দ্রে ভোটার তালিকায় গরমিল থাকায় নির্বাচন কমিশন এদিন আটটি কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ২৬ অক্টোবর পুনরায় নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ওই সব এলাকায় পুলিশের তিনটি দল নিয়মিত টহল দিচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ বলেন, আটটি কেন্দ্রের প্রতিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও র‌্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।