কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চা-বাগানবাজারে গতকাল শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে তেলের গোডাউনসহ নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে চা-বাগান বাজারে সাদেক আলীর ব্যাটারি চার্জের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দোকানটি পুড়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের নয়টি দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বাজারের ব্যবসায়ী আয়নাল হোসেন জানান, অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।