কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১৬ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি পৃথক বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে ১৬টি ঘর পুড়ে গেছে।স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকার শাজাহান দেওয়ানের বাড়ির রান্নাঘরের গ্যাসের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির ১২টি ঘর ও ঘরের ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক শাজাহান দেওয়ান দাবি করেছেন।রাতেই স্থানীয় সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ সিকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।অন্যদিকে উপজেলার সদরচালা এলাকার লাবিব উদ্দিন মেম্বার অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে আগুন লাগিয়ে তাঁর চারটি ঘর পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।