কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার গজারি বন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ওড়না পেঁচানো অবস্থায় গতকাল শুক্রবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, গতকাল দুপুরে পথচারীরা বনের ভেতর লাশটি দেখে পুলিশে খবর দেয়। বিকেলে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। নিহতের পরনে ছিল প্রিন্টের জামা ও কালো পায়জামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।