কালিয়াকৈরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকা থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে শুধু একটি চেক লুঙ্গি ছিল। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ কালিয়াকৈর পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পৌর কর্তৃপক্ষ লাশটি শ্রীফলতলী কবরস্থানে দাফন করে।