কালিয়াকৈরে অপহূত শিশু বগুড়ায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকা থেকে অপহূত মো. শাকিল (৫) নামের এক শিশুকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার বাঘপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম (৩০) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও অপহূত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে আবুল কালাম বাড়ির মালিক আবদুর রাজ্জাকের ছেলে শাকিলকে চকলেট খাওয়ানোর কথা বলে অপহরণ করে বগুড়া সদর উপজেলার বাঘপাড়া এলাকায় নিয়ে যান।এ ঘটনায় শাকিলের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অপহরণের আট-নয় ঘণ্টা পর পরে কালিয়াকৈর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শাকিলকে উদ্ধার করে।