কালিয়াকৈরে আ.লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ এই মামলা করেন। মামলায় বিএনপির ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, দ্রুত বিচার আইনে এই মামলা করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার বিকেলে গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে ওই মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে কালিয়াকৈর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।