কালিয়াকৈরে আইসিটি শিল্প উদ্যোক্তাদের সম্মিলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে গতকাল রোববার আইসিটি শিল্প উদ্যোক্তাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তিশিল্পের বিকাশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। আরও বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, যত শিগগির সম্ভব হাইটেক পার্ককে দেশি-বিদেশি আইসিটি শিল্প উদ্যোক্তাদের জন্য একটি যথোপযুক্ত স্থান হিসেবে গড়ে তোলা হবে।