কালিয়াকৈরে আগুনে চারটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্প এলাকার পূর্বপাড়ায় গত সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের চারটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটের একটি মুরগির খাবারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আশপাশের লোকজন ও ব্যবসায়ীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌচাক পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।