কালিয়াকৈরে আটটি কেন্দ্রের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার স্থগিত আট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এ উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।পৌরসভা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোটার তালিকায় গরমিল থাকায় নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর নির্বাচন স্থগিত ঘোষণা করে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ২৬ অক্টোবর পুনর্নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।